স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হলো। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব করা হয়েছে। এই সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৭৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৭৯৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নভেম্বরের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ জন মারা যান।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩১৮ জনে। স্বাস্থ্য অধি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা বিনা মূল্যের সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাও ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ...
সব মন্তব্য
No Comments