সাতক্ষীরা প্রতিনিধি।। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গফুর সাহেবের ব্রিজের পাশে ‘আইল থেকে আন্তালিয়া ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কৃষক, নারী কৃষক, জেলে ও তরুণসহ প্রায় ৭০ জন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী মলুদা বেগম, নারী কৃষক কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু। এ সময় স্বদেশের প্যারালিগাল শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, কর্মসূচি সংগঠক তাহমিনাসহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক জলবায়ু সংকট তৈরি করেননি, অথচ এর ভয়াবহ ভার তাদেরই সবচেয়ে বেশি বইতে হচ্ছে। উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো শর্তযুক্ত বিনিয়োগ বা ঋণ নয়, বরং ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের স্থায়ী ঠিকানা, নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কর্মসংস্থান এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
আয়োজকরা কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতিকে কৃষকের জন্য হতাশাজনক উল্লেখ করে বলেন, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থের প্রতিশ্রুতি ৭১ শতাংশ কমে গেছে এবং সম্মেলনে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) তুলনায় মাত্র ০.২ শতাংশ, যা অত্যন্ত অপ্রতুল।
কপ-৩১ নেতৃবৃন্দ ও সরকারের প্রতি প্রধান দাবি ও প্রস্তাবনা স্বল্পোন্নত দেশের অভিযোজন অর্থ পুরোপুরি অনুদানভিত্তিক করা এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা দেওয়া। খাদ্য ও কৃষির জন্য অন্তত পাঁচ বছরের স্থায়ী অর্থায়ন কর্মসূচি গ্রহণ এবং কার্বন বাজারের বদলে কৃষিপ্রতিবেশকে সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া। জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশের অন্যায্য বিদেশি ঋণ বাতিল করা এবং নারী কৃষকের স্বীকৃতি ও বাস্তুচ্যুতদের পুনর্বাসন নিশ্চিত করা।
বাংলাদেশ সরকারের প্রতি সম্মেলনের বাকি দিনগুলোতে সক্রিয় ভূমিকা রাখা, ৩ কোটি ডলার অনুদানের স্বচ্ছতা প্রকাশ, সার উৎপাদনে গ্যাস বরাদ্দে অগ্রাধিকার এবং কৃষক কার্ড ও শস্যবিমায় বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের ৩০টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে ১৫টি জেলায় এই প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৫০ মিনিট থেক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধান দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়াম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লা ...
সব মন্তব্য
No Comments