স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব। পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী পাঠানোরও সুযোগ রয়েছে। এসব কোটা পূরণে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই আগ্রহীদের দেরি না করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।
স্টাফ রিপোর্টার: চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ দুপুর ১২টায় এটি ১১ দশমিক ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে ...
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণক ...
সব মন্তব্য
No Comments