স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রোববার (১৫ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে। ই-মেইলে পাঠানো জবাবে ওই মুখপাত্র আরও বলেছেন, বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।
শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশ শুরু থেকেই তাঁকে বিচারের জন্য দেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে বহুবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। প্রতিবারই তারা আইনি সুরাহার কথা বলেছে।
এর মধ্যে গত জুলাই মাসে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন। ওই পরিকল্পনা তুলে ধরার চার মাস পর গত সপ্তাহে সেই রয়টার্সেরই আরেক খবরে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন জানানোর কথা সামনে আসে। প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাঠানো চিঠিতে এই আবেদন জানান বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার পর কোনো বাংলাদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে এটি তাঁর প্রথম প্রকাশ্যে জানা আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্স উল্লেখ করেছে।
এ আবেদন নিয়ে বাংলাদেশ সরকারের তরফে এখনো স্পষ্ট কোনো নতুন বক্তব্য না এলেও গত ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেবে না। তিনি বলেছিলেন, শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেছিলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বরং তাদের সাজা ভোগ করতে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চায়। তাঁর মন্তব্যের পর এ বিষয়ে ঢাকার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তাদের কোনো পর্যবেক্ষণ বা মতামত আছে কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্ধান্ত নেওয়ার ভার বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেন। তিনি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কথা বলেননি। সঙ্গে ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কা ...
স্টাফ রিপোর্টার: চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ দুপুর ১২টায় এটি ১১ দশমিক ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে ...
সব মন্তব্য
No Comments