স্টাফ রিপোর্টার: চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে। সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলটি পাস হয়।
এর আগে গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে সর্বসম্মতিক্রমে গত ১১ নভেম্বর বিলটি সংসদীয় কমিটিতে পাস হয়। ওইদিন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।
বিলটির যাত্রা শুরু হয় আরও আগে। গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নীতিগত অনুমোদন লাভ করে। এরপর গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তীতে বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। বগুড়া শহর ও এর আশপাশের এলাকার পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আদলে এই কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ দুপুর ১২টায় এটি ১১ দশমিক ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সকালে ...
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের যে আবেদন জানিয়েছেন, সে বিষয়ে বাংলাদেশের জনগণক ...
সব মন্তব্য
No Comments