স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়েই কোনো আলোচনা হয়নি। নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেওয়া হলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করে দেখবে বলেও তিনি জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত চায় শেখ হাসিনাকে আপিলের সুযোগ দিতে হবে এবং বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, না, মোটেও না। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের এমন কোনো কথাবার্তা হয়নি। তিনি আরও বলেন, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এলে বাংলাদেশ তা গ্রহণ করবে এবং সে অনুযায়ী জবাব দেবে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তিনি এখানে এসে তার সাজা ভোগ করবেন। এ জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে একাধিকবার ভারতকে চিঠি দিয়ে তাকে ফেরত চেয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। সোমবারের ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন। তিনি বলেন, প্রতিবেদনে উল্লেখ করা শর্তগুলোর বাংলাদেশের আইনে কোনো ভিত্তি নেই।
স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে কেউ রাজনী ...
স্টাফ রিপোর্টার: দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি করবেন আসা ...
স্টাফ রিপোর্টার: ১১ দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্ত ...
সব মন্তব্য
No Comments