স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩১৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।
১৫ নভেম্বর সকাল ৮টা থেকে ১৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই হিসাব করা হয়েছে। এই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৪ জনের। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১,২১৩ জনের। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এই দুই সংখ্যা মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১,৫০৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯,৫৬৯ জনে।
একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৪৪২ জনে।
এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২,২২,৯৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২,১৩,৮৭০ জন রোগী।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা বিনা মূল্যের সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার, ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাও ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ...
সব মন্তব্য
No Comments