স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব ধরা হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সর্বোচ্চ ৮৭৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, রাজশাহীতে ২৪০ জন, বরিশালে ২০৯ জন, খুলনায় ১৯৩ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে, ১৭৪ জন। এরপর সেপ্টেম্বরে ১৪৮ জন, নভেম্বরের প্রথম ১৫ দিনে ৮০ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। তথ্যসূত্র: স্বাস্থ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ইংর ...
সব মন্তব্য
No Comments