হামে মোট মৃত্যু ১,৩০৬

প্রকাশ : 14 Nov 2026
হামে মোট মৃত্যু ১,৩০৬

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এর মধ্যে ঢাকায় ১ জন এবং সিলেটে ১ জন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১,২০১ জনের। আর একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১,০৮৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৬,৬৪৬ জনে।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,১১১ জনে।


গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগীর মোট ভর্তির সংখ্যা ২,২০,২৪৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২,১১,৩০৩ জন।


সম্পর্কিত খবর

;