আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংযোজন করা হয়েছে দুটি এটিভি (ATV) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। পাশাপাশি বিশেষ মহড়াও পরিচালনা করেছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে বিজিবি।
বোচাগঞ্জ (দিনাজপুর): প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ইউপি সদস্যের ভাইকে আটকে রেখে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে । এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্যও শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস : ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচ আরডি)পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ মুনির ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত ...
সব মন্তব্য
No Comments