বোচাগঞ্জ (দিনাজপুর): প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ইউপি সদস্যের ভাইকে আটকে রেখে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে । এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্যও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মো. আব্দুল কুদ্দুস। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস জানান, গত ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মুরারীপুর বাজারে তাঁর নিজস্ব হোটেলে টাকা লেনদেনকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্টদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলেন তিনি।
অভিযোগ অনুযায়ী, এর পরদিন ১২ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর ভাই ইউনুস আলী (৩৭) সুবিদহাট ফায়ার সার্ভিস সংলগ্ন আল মদিনা বেকারিতে মালামাল সরবরাহ করতে গেলে অভিযুক্তরা তাঁকে আটকে মারধর করেন।
একপর্যায়ে তাঁকে পাশের একটি বাগানে নিয়ে দুই লাখ টাকা দাবি করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেন।
আব্দুল কুদ্দুসের দাবি, তাঁর ভাই মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে অভিযুক্তরা তাঁর শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও ধাক্কাধাক্কি করে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় অভিযোগে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—মো. জিল্লুর রহমান ওরফে মাসুম (৩২), মো. জিল্লুর রহমান (৩৪)। তাঁদের বাড়ি বোচাগঞ্জ উপজেলার সুবিদহাট ও উদয় সাকুয়া এলাকায়।
সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব বলেন, “এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটট ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস : ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচ আরডি)পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ মুনির ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত ...
সব মন্তব্য
No Comments