মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস : ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচ আরডি)পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন উজিরপুরের কৃতি সন্তান প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান (নয়ন)। তিনি বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী, অতিরিক্ত পরিচালক (হাইড্রোগ্রাফি), বিআইডব্লিউটিএ ও সভাপতি গভর্নিং বডি উজিরপুর আলহাজ্ব বি,এন,খান ডিগ্রি কলেজ।
১২নভেম্বর ২০২৬ তিরিখে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে প্রকৌশলী খান মনজুর মোরশেদ সভাপতি, প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবদী হলুদ প্যানেলের অধিকাংশ প্রাথী' অন্যান্য সকল পদে ভূমিধস বিজয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে বরিশাল জেলার উজিরপুরের কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান (নয়ন) সহ-সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলাবাসী।
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটট ...
বোচাগঞ্জ (দিনাজপুর): প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ইউপি সদস্যের ভাইকে আটকে রেখে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে । এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্যও শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন ‘হযরত ...
সব মন্তব্য
No Comments