নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় দুই অটোরিকশার ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের মধ্যে বিরোধের জেরে আবু তাহের ভূইয়া (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের ভূইয়া সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের মৃত আরশাদ ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে চালকদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান যাত্রী আবু তাহের। এ সময় অটোরিকশার চালক ও তাঁর বাড়ির লোকজন মিলে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় বাঁশের আঘাতে মাথায় গুরুতর জখম হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কসবা গ্রামে মারামারির ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার টাকা।শনিবার ( ...
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মোহাম্মদিয়া শামছুল উলুম মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে আবির হাসান (২৩) নামে এক শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বির মোর্শেদ শ ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবা ...
সব মন্তব্য
No Comments