রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বরিশালের বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় সুদক্ষ ড্রামার ছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিশির বাবু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।
শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি ও পরবর্তীতে একজনের মৃত্যুর বিষয়টি লোকমুখে শুনেছি। এঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি প্রতিপক্ষের লোকজনে মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারকে ৩২ শতক জমি লিখে দিয়ে পূর্ববিরোধ মীমাংসা করেন।
সূত্রমতে, ওই ৩২ শতক জমি নিয়ে মোর্শেদ আলম দিলির মোল্লার ছেলে উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আলম বিপুল মোল্লার সাথে তার ছোট ভাই উপজেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির মোর্শেদ শিশির বাবু মোল্লার বিরোধের সৃষ্টি হয়।
জানা গেছে, ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুইভাইয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবুকে আহতাবস্থায় তার পরিবারের সদস্যরা প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ওইদিন রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। মৃতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা উল্লেখ করেন। দুই ভাইয়ের মারামারিতে বিপুল মোল্লাও আহত হয়েছেন।
নিহত বাবুর স্ত্রী এক সন্তানের জননী লিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেছেন। একপর্যায়ে শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি চিকিৎসার জন্য শিশির বাবুকে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিতে বাঁধা প্রদান করে বিপুল। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশু সন্তানকে নিয়ে অসহায়ত্বের কথা প্রকাশ করে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন শুধুই ঘোর
অন্ধকার। অভিযোগের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছা্ত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিহতের ভাই জহিরুল আলম বিপুল মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ ...
আল-আমিন (শরীয়তপুর) গোসাইর হাট: প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে। এরপর প্রায় পাঁচ বছরের সংসার। এরই মধ্যে জন্ম নেয় তিন বছরের একটি কন্যাসন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে সেই সংসারে দেখা দিয়েছে ভাঙনের স ...
স্টাফ রিপোর্টার: নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
সব মন্তব্য
No Comments