মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ১৩ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকাবৃন্দ এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর কাকলীর মোড়, নগর ভবন ও বিবির পুকুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের নানা স্মৃতি, আনন্দ-বেদনা ও আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন। দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এ সময় অতিথিরা শতবর্ষপূর্তির কেক কাটেন এবং বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানের পরবর্তী আয়োজনে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি রোমিও ব্রাদার্সের পরিবেশনায় ব্যান্ড সংগীত অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। পুরো আয়োজনজুড়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতির এক প্রাণবন্ত উৎসবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা শাহনেওয়াজ ও সোনিয়া আল আকসা।
শতবর্ষের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও সাফল্যের স্মারক হয়ে থাকবে।
স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ খুব শিগগিরই ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা ...
স্টাফ রিপোর্টার: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে। এটি বেসর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং শো ...
সব মন্তব্য
No Comments