বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর এসআরবি-১০ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার।
এরআগে বুধবার (১১ নভেম্বর) রাত ৪ টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
আটক দুজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।
এসআরবি-১০ ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ির বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। জব্দ করা পণ্যের মোট মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ডভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়া দামে বিক্রি করতেন।
জব্দ করা পণ্যসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা ।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বেনাপোল কাস্টমস হাউসের (আইআরএম) রাজস্ব কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান ও বন্দরের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে বন্দর থেকে কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ পণ্য পাচার করে নিয়ে যাচ্ছে একটি চক্র। দীর্ঘদিন ধরে এই চক্রটি পণ্য পাচারের মাধ্যমে শত শত কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। অথচ সাধারণ ব্যবসায়ীদের ছোট ছোট বিষয় নিয়ে ব্যাপক কড়াকড়ি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ ...
আল-আমিন (শরীয়তপুর) গোসাইর হাট: প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে। এরপর প্রায় পাঁচ বছরের সংসার। এরই মধ্যে জন্ম নেয় তিন বছরের একটি কন্যাসন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে সেই সংসারে দেখা দিয়েছে ভাঙনের স ...
স্টাফ রিপোর্টার: নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন ...
সব মন্তব্য
No Comments