চট্টগ্রাম অফিস: আবারও কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তায় অবস্থান নেন। এ সময় পুরো কলাতলী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেল সংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
একই মাসের ১৭ তারিখে ঘটে সবচেয়ে মর্মান্তিক ঘটনা। উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেলগুলোতে নিয়মিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা, জরুরি নির্গমন পথ ঠিক রাখা এবং কর্মীদের প্রশিক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাইমেট ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments