বিশ্ব ডায়াবেটিস দিবস, ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

প্রকাশ : 12 Nov 2026
বিশ্ব ডায়াবেটিস দিবস, ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস ক্যাম্প


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি এই ডায়াবেটিস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহবুবুর রহমান এমিল ও ডা. মেহজাবিন মুনমুন।

উদ্বোধনী ও ক্যাম্প চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলøা কচি, সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুলøাহ ও সহ সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন সরকার পাশা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. ফারুক, কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এবং প্রবীণ সাংবাদিক মো. আরজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।


সম্পর্কিত খবর

;