বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১০ নভেম্বর (মঙ্গলবার) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেকে লাউচাপড়া গামী পাকা সড়কের ডুমুরতলা এলাকায় মনু মিয়ার মুদি দোকানের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী থানার কর্ণঝোড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে উমর আলী (২৩), একই জেলার চুকচুকি গ্রামের ফকির বাদশার ছেলে মো. লাজু মিয়া (২৬) এবং কর্ণঝোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বিজয় মিয়া (১৭)। বিজয় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর ওসি মো. সজীব রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, মাদক ও অস্ত্রের কারবারিদের জামালপুরে কোনো স্থান নেই। চোরাচালান চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্রদান, আসামিকে পালাতে সহায়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্ ...
সব মন্তব্য
No Comments