স্টাফ রিপোর্টার: ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী ও উপভোগ্য করতে বিশেষ ১১.১১ ক্যাম্পেইন চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এ সময় এপেক্সের অ্যাকসেসরিজ কিনলে ১১ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। পাশাপাশি, বিকাশে পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়, শর্ত প্রযোজ্য। অর্থাৎ, দুটি অফার মিলিয়ে সর্বোচ্চ ২২ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় করতে পারবেন তারা।
ক্যাম্পেইন চলাকালে এপেক্স থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো অ্যাকসেসরিজ কিনলে পাওয়া যাবে ১১ শতাংশ ছাড়। এর মধ্যে রয়েছে পরিবারের সকলের জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি, ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধের সময় ‘অ১’ প্রোমো কোড ব্যবহার করলে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এ বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি ছাড় ও সেভিংসের সুবিধা পাবেন এপেক্সের ক্রেতারা। বিকাশে পেমেন্টের সুবিধাও তদের কেনাকাটার অভিজ্ঞতা করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। এপেক্সের সকল আউটলেটে কেনাকাটায় এ অফারগুলো উপভোগ করা যাবে।
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে সোনার দাম বাড়েনি, কমেছে। আগের নিউজে ভুল করে দাম বেড়েছে লেখা হয়েছিল। সঠিক তথ্য হলো, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তৃতীয় দফায় সোনার দাম কমিয়েছে। নতু ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ ...
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
সব মন্তব্য
No Comments