স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম আবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ ১১ নভেম্বর, ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে গ্রাম প্রতি দাম প্রকাশ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী ভরিতে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ও রৌপ্যের দাম দাঁড়িয়েছে নিচের মতো।
নতুন হিসাবে ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৮ হাজার ২২০ টাকা, যা ভরিতে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণ প্রতি গ্রাম ১৭ হাজার ৩৬৫ টাকা, ভরিতে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণ প্রতি গ্রাম ১৪ হাজার ৮৯৫ টাকা, ভরিতে ১ লাখ ৭৩ হাজার ৭৩৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১২ হাজার ৩৮০ টাকা, ভরিতে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।
একই সঙ্গে রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম রৌপ্য প্রতি গ্রাম ৩০০ টাকা, ভরিতে ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম রৌপ্য প্রতি গ্রাম ২৫০ টাকা, ভরিতে ২ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম রৌপ্য প্রতি গ্রাম ২১০ টাকা, ভরিতে ২ হাজার ৪৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্যের দাম ১৬০ টাকা, ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ৫ শতাংশ মূসক (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments