ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়াল

প্রকাশ : 05 Nov 2026
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়াল

স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।


বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা সকাল ০৯:০০ টায় অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি নম্বর বাজুস/বিজ্ঞপ্তি/০২৮/১৫৫২/২০২৬।


নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম ১৯ হাজার ৬৯০ টাকা, ২১ ক্যারেট ১৮ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১৬ হাজার ১৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ১৩ হাজার ১৯০ টাকা।


ভরিতে রূপান্তর করলে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায়, ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।


একই সঙ্গে রূপার দামও নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাট সহ মূল্য ২২ ক্যারেট ৩০০ টাকা, ২১ ক্যারেট ২৯০ টাকা, ১৮ ক্যারেট ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির ১৯০ টাকা। ভরিতে হিসেবে ২২ ক্যারেট ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির ২ হাজার ২১৬ টাকা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরী ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।


বিজ্ঞপ্তিতে সই করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।


সম্পর্কিত খবর

;