খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন

প্রকাশ : 25 Nov 2026
খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইউএনও কার্যালয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে যান। পরে তাঁরা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।


খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


সম্পর্কিত খবর

;