বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে হিরোইন সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এই দণ্ড দেন।
বিপ্লব মিয়া বকশীগঞ্জ পৌরসভার উত্তর বাজার এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয়রা জানান- বকশীগঞ্জ পৌর শহরে হাইওয়ে থানার সামনে একটি আটতলা ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভবনটি জনশূন্য ও অরক্ষিত থাকায় সেখানে মাদকসেবীদের আনাগোনা চলছিল।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ভবনের তৃতীয় তলায় হিরোইন সেবনরত অবস্থায় বিপ্লব মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাঁকে দণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলবে।
স্থানীয় বাসিন্দারা জানান- হাইওয়ে থানার ঠিক সামনে পরিত্যক্ত ভবন থাকায় মাদকসেবীরা সুযোগ নিচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তবে ভবনটিতে অবাধ প্রবেশ বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মেলা থেকে ফিরে এসে, বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস উৎসব ও মেলা পূজা-অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়েছে। পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা এই রাস ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বুখিনস্কি ইয়েভজেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স ...
খুলনা অফিস: খুলনায় গুলিতে হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও রক্ ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের সব ...
সব মন্তব্য
No Comments