চট্টগ্রাম অফিস: কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে, ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পথচারীরা আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদেরও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও লামা এলাকার সাইফুল ইসলাম (২৪) এর পরিচয় পাওয়া গেছে। সাইফুল পটিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তার ও অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হলে ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গিয়েছিল। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা অফিস: খুলনায় গুলিতে হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও রক্ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে গত চার দিন ধরে বন্ধ রয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। এতে বিপাকে পড়েছ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ভালোবাসা শুধু মুখের কথা নয়, প্রয়োজনে প্রিয় মানুষের জীবন বাঁচাতে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। সেই ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: একসময় বিকেল হতে না হতেই নদীর বুকে ভেসে আসত লঞ্চের হুইসেল। বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ঘাটে থাকত যাত্রীদের ব্যস্ততা। মালামাল ওঠানামার ধুম আর ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্য ...
সব মন্তব্য
No Comments