রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষক নেতাকে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের অভিযোগ, কোন সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্রদান, আসামিকে পালাতে সহায়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে মাসুদ রানা (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।১০ নভেম্বর (মঙ্গলবার) বকশীগঞ্জ থানাধীন মৃধাপাড়া থেক ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্ ...
সব মন্তব্য
No Comments