স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১,১৯৯ জনের এবং নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১,২৭১ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৫,৫৬২ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ১৪৮ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫,০২৮ জনে।
এছাড়া ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ছিল ২,১৯,২৪৭ জন। একই সময়ে হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ছিল ২,১০,৪০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে টিকাদান, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি। জ্বর, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপাের্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন হাজারের উপরেই থাকছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আ ...
স্টাফ রিপোর্টার: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে আরো ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮ট ...
সব মন্তব্য
No Comments