স্টাফ রিপোর্টার: নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে আরো ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং মডারেটর ছিলেন ফ্যাকল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, গ্রামপর্যায়ে মায়েদের শিশুপুষ্টি, স্বাস্থ্যবিধি ও স্তন্যপান সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাঁদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।
স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮ট ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর সকাল ৮ট ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময় এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ...
সব মন্তব্য
No Comments