স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ১ জন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে।
মাসভিত্তিক হিসেবে চলতি বছরে নভেম্বরের ১৩ দিনে মারা গেছেন ৭২ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জনে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৫ হাজার ৯১৫ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭১৪ জন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১১৫ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও খোলা পাত্রে পানি জমতে না দেওয়া জরুরি। জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ডেঙ্গু পরীক্ষা করানোর তাগিদ দিয়েছেন তারা।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর সকাল ৮টা থেকে ১৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। তথ্যসূত্র: স্বাস্থ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ইংর ...
স্টাফ রিপাের্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন হাজারের উপরেই থাকছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ...
সব মন্তব্য
No Comments