গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪১৪ জন

প্রকাশ : 15 Nov 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪১৪ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু হয়েছে এবং পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই প্রতিবেদন প্রকাশ করেছে।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের এবং ১ জন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১,৪১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।


১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১,২০৯ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩১৪ জনে।


প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।


সম্পর্কিত খবর

;