তাসলিমা নাসরিন: ভারতের কিছু পত্রিকা কাল পরশু লিখেছে, আমি নাকি মৌলবাদিদের ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়েছি। বাংলাদেশের মিডিয়া প্রায়ই লেখে, আমার নির্বাসন নাকি স্বেচ্ছা নির্বাসন। এসব জ্ঞানপাপীদের কী বলবো! এরা জেনে বুঝেই এই কাজটি করে। রাজনীতিকদের এরা খুব ভালোবাসে বলে এই অন্যায়টি করতে, এই মিথ্যেটি বলতে তাদের লজ্জা হয় না। রাজনীতিকরা ভগবান, তসলিমা 'কিছুই না'। সুতরাং একটি 'কিছুই না'র জন্য সত্য কথা বলে রাজনীতিকদের অস্বস্তিতে ফেলার কোনও কারণ তারা দেখে না।
তারা কি জানে না তসলিমা ভয় পাওয়ার লোক নয়? জানে। তারা কি জানে না বাংলাদেশে মাথার মূল্য ঘোষণা করার পরও, মৌলবাদিদের তসলিমাবিরোধী তাণ্ডবের সময়ও আমি দেশে বাস করেছি, দেশ ত্যাগের দুঃস্বপ্নও আমি কোনওদিন দেখিনি? তারা কি জানে না সরকার আমাকে দেশ থেকে বের করেছে এবং ২৭ বছর দেশে প্রবেশ করতে দিচ্ছে না?
তারা কি জানে না পশ্চিমবঙ্গের সরকার আমাকে গৃহবন্দি করেছিল, এবং ছলে বলে কৌশলে রাজ্য থেকে বের করেছে? তারা কি জানে না ভারতে ফতোয়ার পর ফতোয়া জারি হওয়ার পরও আমি ভারত ত্যাগ করার কথা ভাবিনি? তারা কি জানে না দিল্লিতে গৃহবন্দি করে রেখে শেষ অবধি ভারতবর্ষ থেকে বিখ্যাত রাজনীতিকরা আমাকে বের করে ছেড়েছিলেন।
দু'দেশেই সরকার বদল হয়েছে, কিন্ত আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বদল হয়নি। তারা কি জানে না?
তারা কি জানে না, মৌলবাদিদের হুঙ্কার করার শক্তি আছে, কিন্তু আমাকে দেশ বা রাজ্য থেকে বের করার শক্তি নেই? ওই শক্তি শুধু সরকার রাখে? জানে, জেনেও না জানার ভান করে।-লেখক: একজন কলামিস্ট ও নারী বাদী।
খোন্দকার মাহ্ফুজুল হক: একটি পরিবার যখন দারিদ্র্য, বেকারত্ব, খাদ্যসংকট, অসুস্থতা কিংবা আকস্মিক আয়হানির মুখোমুখি হয়, তখন সংকটটি কেবল একজন ব্যক্তির থাকে না—তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। তাই সামা ...
সেলিনা আক্তার:শিশুরা ভবিষ্যৎ জাতির রূপকার। একটি দেশ গড়ে তুলতে শিশুদের সুন্দর মানসিক বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উপযুক্ত পর ...
একটা সময় ছিল, বাংলাদেশের একজন শিক্ষার্থীর স্বপ্নের সঙ্গে বই, শিক্ষা, জ্ঞান, গবেষণা, খেলাধুলা কিংবা কোনো একটি পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জড়িয়ে থাকত। এখন সেই স্বপ্নের জায়গায় ধীরে ধীরে ঢুকে প ...
সাইফুল আলম ছদরুল।।রাজনৈতিক মঞ্চের বাগাড়ম্বর, সুশীল সমাজের চটকদার বুদ্ধিবৃত্তিক আলোচনা কিংবা শহরের ঝলমলে রেস্তোরাঁর রঙিন আলোর আড়ালে ঢাকা পড়ে থাকে এক নির্মম সত্য। যে শ্রমিকদের নিরলস পরিশ্রমে নামীদামি ...
সব মন্তব্য
No Comments