স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ এই আপিল দায়ের করেন।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনা মোট আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রতিটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনটি সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়, ফলে তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। প্রমাণিত না হওয়ায় বাকি পাঁচটি অভিযোগ থেকে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল।
মামলার বিবরণে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এদিকে এই রায়কে অপর্যাপ্ত দাবি করে এর আগেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। গত ৫ অক্টোবর প্রসিকিউশন আপিল দায়ের করে দণ্ডিত তিনটি অভিযোগে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড এবং খালাস পাওয়া পাঁচটি অভিযোগেও দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি চেয়েছে। অর্থাৎ, একই মামলায় এখন উভয়পক্ষই আপিল বিভাগে রয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট ২০২৪ রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনা সংক্রান্ত আরও একটি মামলার বিচারকাজ চলমান রয়েছে।
চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আহ্বানে এই কনভেনশনের আয়ো ...
স্টাফ রিপোর্টার: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় তার বাসায় এই হামলা হয়।জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ ...
সব মন্তব্য
No Comments