স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিনগুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই উপনির্বাচনে দায়িত্ব পালন করবে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, "আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করার কথা চিন্তা করছি না, ধরে নেন সেনাবাহিনী মোতায়েন হবে না। এখানে আমাদের যে ফোর্সেস আছে- জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে। সুতরাং এখানে ওভার ইন্স্যুরেন্সের দরকার আছে বলে আমরা মনে করি না।"
তিনি বলেন, "এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল, তাদের সরলতাকে যে অপব্যবহার করা হবে না এটা আমরা বলতে পারি না বা বাইরে থেকে এই নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের জাতীয় নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা থাকবে না, এটাও আমরা বলতে পারি না। সুতরাং যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে।"
নির্বাচনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে ইসি সানাউল্লাহ বলেন, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হবে, বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন থাকবে এবং তাৎক্ষণিক রেসপন্সের জন্য প্রয়োজনীয় সব ডিজিটাল ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর ও সন্তোষজনক রয়েছে। আগামী ২৯ অক্টোবর সুন্দর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন হবে এবং নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ ...
স্টাফ রিপোর্টার: সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিচার বিভাগের এখতিয়ার সুনির্দিষ্ট করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার, সংসদে উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় মৌলিক অধিকারের অ ...
স্টাফ রিপোর্টার: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের ইউন ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় রাজধান ...
সব মন্তব্য
No Comments