গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭ জন, মোট মৃত্যু ১,১৭৭ জন

প্রকাশ : 14 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭ জন, মোট মৃত্যু ১,১৭৭ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানানো হয়েছে।


তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫টি বিভাগের ৫টি জেলায় এই ৭ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।


সম্পর্কিত খবর

;