হামে মোট মৃত্যু ১ হাজার ১৬৪ জন

প্রকাশ : 12 Oct 2026
হামে মোট মৃত্যু ১ হাজার ১৬৪ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হলো।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ঢাকায় ১ জন ও সিলেটে ১ জন। জেলাওয়ারি হিসাবে কিশোরগঞ্জে ১ জন ও হবিগঞ্জে ১ জন। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।


১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জনে। সব মিলিয়ে মোট মৃত্যু ১ হাজার ১৬৪ জন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭ জন।


একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৫২ জন। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২২ হাজার ৫৭৩ জন।


অন্যদিকে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন।

সম্পর্কিত খবর

;