স্টাফ রিপাের্টার: দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে, যা লাখ ছুঁইছুঁই।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েক হাজার রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত্যু ৪ জন নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই মারা গেছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ১ হাজার ৩০ জন। যা মোট ভর্তির প্রায় অর্ধেক। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, ময়মনসিংহে ৭০ জন, রংপুরে ৮৪ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ৪ জনের মধ্যে ২ জন খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মারা গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, থেমে থেমে বৃষ্টি, জমে থাকা পানি এবং সচেতনতার ঘাটতির কারণে এডিস মশার প্রজনন বেড়েছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম জনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবগুলোই সন্দেহজনক হাম হিসেবে চিহ্নিত, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ...
স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন। শনিবার ১০ অক্টোবর হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে ...
স্টাফ রিপাের্টার: মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) উদ্যোগ মনোক ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
সব মন্তব্য
No Comments