স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল গাফফার হিমেল প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে আ ন ম আয়াস (২৯) ও মো. সাকিবুল হাসান (১৯) কে ৩ দিন এবং সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭) কে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকালে গ্রেফতারকৃত ৪ জনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি আদালতে বলেন, আসামিদের কার্যক্রম দেশের সম্প্রীতির সংস্কৃতি বিনষ্ট করার চেষ্টা। তারা পরিকল্পিতভাবে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কিনা তা জানার জন্য রিমান্ড প্রয়োজন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তারা দাবি করেন, অভিযোগের বিষয়গুলো সত্য নয় এবং আসামিরা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত মাঠ পর্যায়ের কর্মী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টাকালে এক নারীসহ চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করে পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার ১০ অক্টোবর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পর ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার ১০ অক্টোবর দু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) কে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলি ...
সব মন্তব্য
No Comments