স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজকের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৩ নভেম্বর ভোরে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে এবং বর্তমানে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছে।
এর প্রভাবে বাংলাদেশে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে এর পরোক্ষ প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসছে।
আজ বুধবার ৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৭ মিনিটে।
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
সব মন্তব্য
No Comments