সোনার দামে ফের রেকর্ড, ভরিতে ২ লাখ ২৪ হাজার ছাড়াল

প্রকাশ : 04 Nov 2026
সোনার দামে ফের রেকর্ড, ভরিতে ২ লাখ ২৪ হাজার ছাড়াল

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম আজ বুধবার ৪ নভেম্বর ২০২৬ বেলা ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।


বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১টা ৩০ মিনিটে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।


বাজুসের ঘোষণা অনুযায়ী গ্রাম প্রতি দাম নির্ধারণ করা হয়েছে। তবে দেশের বাজারে সোনা সাধারণত ভরিতে বিক্রি হয়। এক ভরি সমান ১১.৬৬৪ গ্রাম হিসাবে গ্রাম থেকে ভরিতে রূপান্তর করলে দাম দাঁড়ায় এমন।


২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাট সহ মূল্য ১৯,২২০ টাকা, যা ভরিতে দাঁড়ায় ২,২৪,১৮২ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৮,৩৫৫ টাকা, ভরিতে ২,১৪,০৯২ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৫,৭৬৫ টাকা, ভরিতে ১,৮৩,৮৮২ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১২,৮৮০ টাকা, ভরিতে ১,৫০,২৩২ টাকা।


রুপার ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাট সহ মূল্য ৩০০ টাকা, ভরিতে ৩,৪৯৯ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ২৯০ টাকা, ভরিতে ৩,৩৮২ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ২৫০ টাকা, ভরিতে ২,৯১৬ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১৯০ টাকা, ভরিতে ২,২১৬ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরী ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে এই বর্ধিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে।


সম্পর্কিত খবর

;