স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদ ভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ছবিতে দেখা যায়, জাতীয় পতাকা ও জাতীয় সংসদের পতাকার সামনে দাঁড়িয়ে দুই সংসদ সদস্য শপথ নিচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করলেন।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ এমন জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে, যা হবে পূর্বানুমেয়, অনুদাননির্ভর এবং বৈশ্বিক দক্ষিণের প্রকৃত চাহিদার সঙ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় এক ...
স্টাফ রিপোর্টার: আজ বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের বৈঠক বসছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও ...
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
সব মন্তব্য
No Comments