আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের দিকে ভারত নজর রাখছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে পোশাক শ্রমিকদের আন্দোলন দীর্ঘায়িত হলে তা দ্বিপক্ষীয় বাণিজ্য ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় প্রভাব ফেলবে কি না। জবাবে জয়সোয়াল বলেন, শ্রমিকদের দাবি বা আন্দোলনের চরিত্র নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি বলেন, ‘এটা ঠিক, সে দেশে কিছু ঘটনা ঘটছে। পরিস্থিতির গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।’
আজকের ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। সম্প্রতি ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বিক্ষোভ সমাবেশে ভারতবিরোধী স্লোগান ওঠার প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ ধরনের ঘটনার প্রতি সব সময় নজর রাখা হয়।
অপর এক প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারীর বরাত দিয়ে এক সাংবাদিক দাবি করেন, তিনি বলেছেন জামায়াত ও আওয়ামী লীগের সহায়তায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছে। এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই।’
ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। বাংলাদেশ নতুন সরকার গঠনের পর চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে কি না এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না জানতে চাইলে তিনি আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের সঙ্গে ভারত একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ-মুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমরা এগোতে চাই।’
এছাড়া ভারতকে ট্রানজিট করিডর না দেওয়া এবং গঙ্গা চুক্তি ন্যায্য করার বিষয়ে বাংলাদেশের এক বিরোধীদলীয় নেতার সতর্কবার্তা নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ওই নেতার মন্তব্য নিয়ে কোনো পাল্টা মন্তব্য করেননি। তবে গঙ্গা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রবাহিত গঙ্গাসহ অভিন্ন নদীর পানি ভাগাভাগি ও ব্যবস্থাপনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে। তার কাঠামোতেই সব বিষয় আলোচিত হয়। এ বিষয়ে এখনো নতুন কিছু বলার নেই।
ব্রিফিংয়ের আলোচনা থেকে স্পষ্ট, বাংলাদেশ সংক্রান্ত স্পর্শকাতর প্রশ্নগুলোতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সংযত অবস্থান বজায় রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলেও মুখপাত্র কোনো সময়সীমা জানাননি। তিনি বলেন, সফর নিয়ে নতুন কোনো তথ্য থাকলে জানানো হবে।
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের ব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ ...
সব মন্তব্য
No Comments