স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের প্রায় ২৬ শতাংশই নদীভাঙনের শিকার। গত ৫০ বছরে নদীভাঙনে বাংলাদেশের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে শুধু বসতভিটা ও জীবিকা হারাচ্ছে না মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামাজিক বন্ধন, নাগরিক অধিকার, মানসিক স্বস্তি ও নিজস্ব পরিচয়ের অনুভূতি বা ঠিকানা।
সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, নাগরিক অধিকার ও জীবিকার নিরাপত্তা’ শীর্ষক মতবিনিময় সভায় উত্থাপিত গবেষণা প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়। ইনসাইটস নলেজ, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) পরিচালিত ‘সাকিন’ নামক গবেষণায় এ সকল তথ্য উঠে এসেছে। হিউম্যানিটারিয়ান অ্যাডভাইজরি গ্রুপের (এইচএজি) অর্থায়নে এই গবেষণাটি সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলায় পরিচালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইনসাইটস নলেজের চেয়ারপার্সন নাহিদ সিদ্দিকী। তিনি বলেন, নদীভাঙনের ফলে সৃষ্ট মানসিক কষ্ট বাস্তুচ্যুত মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। নদীভাঙন মোকাবিলায় নদীশাসন ও জরুরি সহায়তার পাশাপাশি নিরাপদ বসতি, টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষার ধারাবাহিকতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, নদী ভাঙনের কারণে সম্পদের ক্ষয়ক্ষতির থেকে বড় বিষয় হচ্ছে মানুষ ঠিকানাহীন হয়ে পড়ে। অনেক সময় নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ নাগরিক পরিচয় ও সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়। তাই আমরা ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ফ্যামিলি ট্রি তৈরি করছি এবং পরিবারের তথ্য শনাক্ত করছি। কোনো ব্যক্তি কোথা থেকে এসেছেন, তার উৎস কী এবং তার পরিবারের শিকড় কোথায়, এসব বিষয় আমরা সহজেই শনাক্ত করতে পারব। এর মাধ্যমে নদী ভাঙ্গা মানুষদের আইডেন্টিফাই করা যাবে।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন ইন্সাইটস নলেজের অ্যাডভাইজার সুমন আহসানুল ইসলাম। তিনি বলেন, নদীভাঙন শুধু ভূমি ও বসতভিটা হারানোর দুর্যোগ নয়, বরং মানুষের জীবিকা, পরিচয়, সামাজিক সম্পর্ক, মানসিক অবস্থা এবং নাগরিক অধিকার ও ব্যক্তি-পরিচয়কে প্রভাবিত করে। মানুষের জন্য দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করে। নদীভাঙন মোকাবিলায় শুধু নদীতীর রক্ষা নয়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন, জীবিকা, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দেওয়াই গবেষণার মূল লক্ষ্য।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চ ...
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
সব মন্তব্য
No Comments