ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি

প্রকাশ : 23 Nov 2026
ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।


সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিসংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে।


উল্লেখ্য, আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল পরিবর্তনের কারণে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ দিতে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।


এর আগে ভর্তি আবেদন শুরু হয়েছিল ১১ নভেম্বর ২০২৬ তারিখে। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে শিক্ষার্থীরা আরও তিন দিন অতিরিক্ত সময় পেলেন।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা পূর্ব ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

;