নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন।
আটক আতিকুল ইসলাম মদন পৌরশহরের বাড়িভাদেরা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম অটোরিকশাচালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। এ নিয়ে চালক, আব্দুল বারেক ও টোল আদায়কারী আতিকুলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিকুলের ধাক্কায় আব্দুল বারেক মাটিতে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পৌর শহরের সেন্টার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে উদ্ধারকৃত হেরোইন ও বিদেশি অস্ত্রসহ আটককৃতদের বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরছেন এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট মুদিমাল ব্যবসায়ী মানিক বনিক(৬২) শ্বাসকষ্ট জনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২২ নভেম্বর) দিবাগত রত ১২টা ৫০ ...
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ...
শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ ...
সব মন্তব্য
No Comments