শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ্যোগ ভেস্তে যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সড়কগুলোতে অবাধে ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার বুধহাটা-উজিরপুর সড়কের প্রবেশমুখ এবং কাদাকাটি-হলদেপোতা ব্রিজের কাছেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন প্রবেশ ঠেকাতে দুই পাশে লোহার পোল বসিয়ে আড়াআড়িভাবে মোটা পাইপ দিয়ে উচ্চতা নিয়ন্ত্রণ ব্যারিকেড স্থাপন করা হয়েছিল।
এসব ব্যারিকেডের উদ্দেশ্য ছিল অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধ রেখে গ্রামীণ সড়ক ও ব্রিজের স্থায়িত্ব রক্ষা করা। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যারিকেডের পাইপ কেটে সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এরপর থেকে ওইসব সড়কে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সড়ক ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারে সরকারের বিপুল অর্থ ব্যয় হলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে অল্প সময়ের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করলে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
এ ঘটনায় ব্যারিকেড কেটে ফেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। একই সঙ্গে সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত তদন্ত, ব্যারিকেড পুনঃস্থাপন এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাং এবং ফরাসি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে ...
মো: রায়হান ঊদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।র ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার (২২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন তা ...
সব মন্তব্য
No Comments