বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১৮ থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে গেটটি খুলে দেওয়া হয়। এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পাশের পকেট গেটের সামনে গিয়ে অবস্থান নেন। বিক্ষোভে জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল ও সূর্য সেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীব উপস্থিত ছিলেন। বিক্ষোভ শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রশাসন গেটটির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, গেটটি বন্ধ থাকায় প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। হলপাড়াসহ কয়েকটি আবাসিক হলের হাজার হাজার শিক্ষার্থীর বাইরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এই পকেট গেট। আগে গেটটি খোলা থাকায় কাটাবন মার্কেট, আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালসহ শাহবাগ এলাকায় সহজে যাতায়াত করা যেত।
গেটটি বন্ধ থাকায় শিক্ষার্থীদের শাহবাগ মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কলা ভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে প্রবেশ করতে হচ্ছিল। এতে প্রতিবার যাতায়াতে অতিরিক্ত রিকশাভাড়া গুনতে হচ্ছিল এবং হেঁটে যাতায়াত করলে আধা ঘণ্টার বেশি সময় ব্যয় হচ্ছিল বলে জানান শিক্ষার্থীরা। টিউশনি, জরুরি প্রয়োজনে ওষুধ ও খাবার সংগ্রহ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রেও ভোগান্তি হচ্ছিল বলে তারা জানান।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে মোনাশ কলেজের একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) পঞ্চম ফাউন্ডেশন ডে উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে, উচ্চশিক্ষার প্রসা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউজিসির ১৫ নভেম্বরের মতবিনিময় সভার পর প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী ...
সব মন্তব্য
No Comments