সব অফিসে জরুরি নির্দেশনা, ৭ নভেম্বর সাধারণ ছুটি

প্রকাশ : 03 Nov 2026
সব অফিসে জরুরি নির্দেশনা, ৭ নভেম্বর সাধারণ ছুটি

স্টাফ রিপোর্টার: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি থাকবে।


রোববার (১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ১১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে।


ওই পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ক’ শ্রেণিভুক্ত হওয়ায় দিবসটি জাতীয়ভাবে গুরুত্ব সহকারে পালন করা হবে এবং প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর থাকবে বলে জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকেও এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর সাধারণ ছুটি কার্যকর হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রচার, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়েও নির্দেশনা রয়েছে।


সম্পর্কিত খবর

;