হামে এ পর্যন্ত মৃত্যু ১,১৪৭

প্রকাশ : 09 Oct 2026
হামে এ পর্যন্ত মৃত্যু ১,১৪৭

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এ চিত্র উঠে এসেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৬৮ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২ হাজার ৮৯৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।


অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭ জন।


মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে যে ৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সিলেটে ১ জন, চট্টগ্রামে ১ জন ও বরিশালে ১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। আর নিশ্চিত হামে এ পর্যন্ত মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় এ ক্যাটাগরিতে কোনো মৃত্যু নেই।



সম্পর্কিত খবর

;