স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ২৮৯ জনে। অন্য একটি বুলেটিনে মোট মৃত্যু ২৮১ জন উল্লেখ করা হয়েছে, যার মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম ৬ দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জনের মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫২ জন, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ১৫২ জন।
গত একদিনে বিভাগওয়ারি ভর্তির চিত্রে দেখা যায়, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭১, খুলনা বিভাগে ৩৭৬, ময়মনসিংহ বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৩৮ ও সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা ও ঢাকা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারাদেশে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে এবং অক্টোবর মাসের শুরু থেকেই সংক্রমণ ও মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। গত তিন দিনে (৭২ ঘণ্টায়) ২৭ জনের মৃত্যুর তথ্য এসেছে। সবাইকে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরো সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম জনিত মৃত্যু ২ জন এবং সন্দেহজনক হাম জনিত মৃত্যু ৪ জন।০৬ অক্টোবর সকাল ৮টা থেকে ০৭ অক্ ...
স্টাফ রিপার্টার: দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও ১০ জনের প্রাণ। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১,২৯১ জন সন্দেহজনক হাম রো ...
সব মন্তব্য
No Comments