স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের দেশত্যাগের প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত সংশ্লিষ্টদের প্রত্যর্পণ ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি একটি আইনি প্রক্রিয়ার বিষয়।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক রয়েছে।’
এর আগেও একই অবস্থান জানিয়েছিল ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর বাংলাদেশ সেই রায় সংক্রান্ত নথি ভারতে পাঠিয়েছে কিনা এবং সেই নথি প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজন কিনা এমন প্রশ্নের জবাবেও মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি পুনর্ব্যক্ত করেন যে অনুরোধটি পরীক্ষা-নিরীক্ষাধীন রয়েছে। ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে মন্ত্রণালয় বলেছে, “হ্যাঁ, আমরা সেই অনুরোধ পেয়েছি এবং অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে।”
উল্লেখ্য, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বোন শেখ রেহানাসহ ভারতে চলে যান এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন। তার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ঢাকা একাধিকবার আনুষ্ঠানিক কূটনৈতিক নোটের মাধ্যমে তার প্রত্যর্পণ চেয়েছে। তবে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির ৬ ও ৮ অনুচ্ছেদ অনুযায়ী, অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে বা প্রত্যর্পণ অন্যায্য ও নিপীড়নমূলক হলে ভারত তা প্রত্যাখ্যান করতে পারে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, ‘আমি পুনর্ব্যক্ত করতে চাই যে বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভবিষ্যৎমুখী, গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই।’ তার মতে, এই দৃষ্টিভঙ্গিই বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পৃক্ততাকে পরিচালিত করছে। এছাড়া বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার: ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অনুসারে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারী ...
স্টাফ রিপোর্টার: গতকাল ৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন মৃত্যুবরণ কর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে ওই ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।সোমবার (২ ...
সব মন্তব্য
No Comments